উৎসব সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার আহ্বান জেলা প্রশাসকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » উৎসব সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার আহ্বান জেলা প্রশাসকের
সোমবার, ১৬ মার্চ ২০২৬



উৎসব সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার আহ্বান জেলা প্রশাসকের

নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা এবং বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পৃথকভাবে এ দুই সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আসন্ন ঈদ, স্বাধীনতা দিবস ও হিন্দু সম্প্রদায়ের স্নানোৎসবকে সামনে রেখে সংশ্লিষ্ট সবার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে এসব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ইরি মৌসুমে সারের কোনো ধরনের সংকট বা সমস্যা যেন তৈরি না হয় সেদিকে সংশ্লিষ্টদের নজর দিতে হবে। পাশাপাশি রমজান উপলক্ষে দুধ, ডিম, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সহনীয় পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রয়ের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, “নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বপ্রাপ্তদেরও সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সিফাত উদ্দিন, জেলা কৃষি কর্মকর্তা আহসানুল বাসার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০:০০:১২   ১৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ