সিদ্ধিরগঞ্জে সাড়ে ৪ হাজার পরিবার পেল ঈদ উপহার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে সাড়ে ৪ হাজার পরিবার পেল ঈদ উপহার
সোমবার, ১৬ মার্চ ২০২৬



সিদ্ধিরগঞ্জে সাড়ে ৪ হাজার পরিবার পেল ঈদ উপহার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাজী ইদ্রিস আলী ও হাজেরা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকাল ১১ টার সময় নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় নিজ বাসভবনে অসহায় সাধারণ মানুষের মাঝে এ ঈদ উপহার তুলে দেওয়া হয়।

হাজী ইদ্রিস আলী ও হাজেরা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাবেক নাসিক ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক মো. মোক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. কামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মাশুকুল ইসলাম রাজিব বলেন, “বিএনপি দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়ে একটি উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে, মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের জন্যই আজকে প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। ওনার বাবা জিয়াউর রহমান যখন দলটি করেছিলেন তার উদ্দেশ্যই ছিলো বাংলাদেশের যেকোন প্রয়োজনে, জাতির প্রয়োজনে, মানুষের প্রয়োজনে এই দল বা দলের কর্মীগুলো সবার আগে মানুষের পাশে এসে দাঁড়াবে। আপনারা অনেক সৌভাগ্যবান। কাউন্সিলর ইকবাল বিগত দিনগুলোতে আন্দোলন সংগ্রামে জেলে থাকার পরও আপনাদের কথা তিনি ভুলেন নাই। তার সামর্থ অনুযায়ী সবসময় আপনাদের পাশে থেকেছেন।”

তিনি আরও বলেন, “আজকে আমাদের সৌভাগ্য যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। নারীদের আত্মসম্মান সামাজিক অবস্থান বৃদ্ধির জন্য নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলেন তিনি। আপনারা জানেন ইতিমধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েই তিনি প্রথম যে কাজটি করেছেন মানুষের মাঝে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন। এই ফ্যামিলি কার্ডের মূল উদ্দেশ্য হলো যে প্রান্তিক গোষ্ঠী নারীরা আছেন তারা অনেক যায়গায় অবহেলিত হয় অনেক অসম্মানের শিকার হয়। প্রত্যেক নারীর সম্মান আত্মমর্যদা বৃদ্ধির জন্য এই ফ্যামিলি কার্ড করে দিয়েছেন। কেউ যদি আপনার পাশে না থাকে সরকার আপনার পাশে থাকবে। সরকার আপনার পাশে থেকে আপনার আত্মসামাজিক মর্যাদা উন্নয়নে কাজ করবে। তাই আপনারা সকলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন।”

এসময় নাসিক ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোলাইমান পলাশ, নাসিক ২ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:০১:৪২   ৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অতীতে সরকারের ভুল পলিসির কারণে স্বাস্থ্য ব্যবস্থা মেরামতের অযোগ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সদরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা
ফরিদপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৫-২৬
বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ আইসিইউতে, সুস্থতার জন্য দোয়া কামনা পরিবারের
পোল্ট্রি খাতের সবাইকে জনস্বার্থে কাজ করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের বৈঠক
সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার শিশুকে হামের টিকা দেয়া হবে
পরীক্ষায় কোনো নকলের সুযোগ পাবে না শিক্ষার্থীরা : এমপি সেলিম রেজা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ