প্রথম বিদেশি রাষ্ট্রদূত পেল কাবুল

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রথম বিদেশি রাষ্ট্রদূত পেল কাবুল
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩



প্রথম বিদেশি রাষ্ট্রদূত পেল কাবুল

আফগানিস্তানে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে চীন। ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর প্রথম দেশ হিসেবে কাবুলে রাষ্ট্রদূত নিয়োগ দিল চীন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (১৩ সেপ্টেম্বর) জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে আয়োজিত এক অনুষ্ঠানে চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত ঝাও জিং তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দের কাছে নিজের পরিচয়পত্র তুলে ধরেন।

চীনের দূতকে স্বাগত জানাতে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি প্রেসিডেন্টের ভবনে আখন্দের সঙ্গে যোগ দেন।

ঝাওয়েলের এই নিয়োগের ফলে তালেবান সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাবে কিনা তা নিয়ে বেইজিং এখনই কোনো ইঙ্গিত দেয়নি।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটি আফগানিস্তানে চীনের রাষ্ট্রদূতের স্বাভাবিক রদবদল। চীন ও আফগানিস্তানের মধ্যে সংলাপ ও সহযোগিতার অগ্রগতি অব্যাহত রাখাই এর উদ্দেশ্য। আফগানিস্তান নিয়ে চীনের নীতি স্পষ্ট ও সংগতিপূর্ণ।

দুই দশকের যুদ্ধ শেষে ২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের সেনাদের সরিয়ে নেয়ার পর বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ক্ষমতা দখল করে সশস্ত্রগোষ্ঠী তালেবান। এখন পর্যন্ত কোনো দেশই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

বাংলাদেশ সময়: ১৫:৪১:৫০   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ