বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই : শাহরিয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই : শাহরিয়ার
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩



বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই : শাহরিয়ার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আজ স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশের কাংখিত উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ধারাবাহিক অগ্রগতি এগিয়ে নিতে বদ্ধপরিকর। তিনি দেশের উন্নয়নের পাশাপাশি জনগণের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের ধারা কেউ ঠেকাতে পারবেনা।
জেলার চারঘাট উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে ৫০তম স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর পুরস্কার বিতরণের পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের আইসিটি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম ও পৌরসভার মেয়র একরামুল হক।
শাহরিয়ার আলম বলেন, দেশকে আরও স্বাবলম্বী করে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর ও ‘তথ্য আপার’ মাধ্যমে নারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে যোগ্য জনবলের বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ২২:৫০:৪৬   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ