ওজোনস্তর রক্ষায় সিএফসি মুক্ত ফ্রিজ ও এসি ব্যবহার করতে হবে : পরিবেশমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ওজোনস্তর রক্ষায় সিএফসি মুক্ত ফ্রিজ ও এসি ব্যবহার করতে হবে : পরিবেশমন্ত্রী
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩



ওজোনস্তর রক্ষায় সিএফসি মুক্ত ফ্রিজ ও এসি ব্যবহার করতে হবে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাব মুক্ত থাকতে ওজোনস্তর ক্ষয়রোধে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, এলক্ষ্যে জনগণ সিএফসি মুক্ত ফ্রিজ ও এসি কিনতে পারেন। বায়ুতে ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য যাতে নির্গমণ না হয় টেকনিশিয়ানগণকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ওজোনস্তরের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
শাহাব উদ্দিন আজ সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিশ্ব ওজোন দিবস উপলক্ষ্যে আয়োজিত র‌্যালী পূর্ব সমাবেশে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকের ক্যান্সার, চোখে ছানি পড়া রোগ বৃদ্ধিসহ রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। সিএফসি, মিথেন সহ নানা গ্যাসের প্রভাবে ক্ষয়ে যাচ্ছে এই ওজোন স্তর। এ গ্যাসগুলো সাধারণত রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং সিস্টেমে, ইনহেলারে, প্লাস্টিক ফোম তৈরি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এলক্ষ্যে ওজোনস্তরের ক্ষয়কারী সিএফসি, এইচএফসি গ্যাসসমৃদ্ধ যন্ত্রপাতির ব্যবহার বন্ধ করলে শুধু পরিবেশ নয়, সকলের জন্যই মঙ্গল হবে।
সমাবেশ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পদূনি) মো. মিজানুর রহমান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ডক্টর ফাহমিদা খানম এবং পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী আবু তাহের।
এছাড়াও এতে মন্ত্রণালয় এবং তার অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার উর্ধতন কর্মকর্তা কর্মচারীগণ, বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন, সোসাইটি অফ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সার্ভিস ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৩১   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন ছিল চূড়ান্ত যুদ্ধের মহড়া : জামায়াত আমীর
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডায়ালাইসিসের জন্য সিরিয়ালের অপেক্ষা করতে হবে না রোগীদের: স্বাস্থ্যমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে, তা নিশ্চিত করা হবে - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ