আফগানিস্তানে সুইস এনজিও’র ১৮ কর্মী গ্রেফতার

প্রথম পাতা » আন্তর্জাতিক » আফগানিস্তানে সুইস এনজিও’র ১৮ কর্মী গ্রেফতার
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩



আফগানিস্তানে সুইস এনজিও’র ১৮ কর্মী গ্রেফতার

আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ সুইজারল্যান্ডের একটি এনজিও’র ১৮ কর্মীকে আটক করেছে। এদের মধ্যে বিদেশি এক নাগরিকও রয়েছেন। শনিবার গ্রুপটি এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
আন্তর্জাতিক সহায়তা মিশন (আইএএম) জানায়, আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশের ওই এনজিও’র অফিস থেকে তাদেরেক তুলে নিয়ে রাজধানী কাবুলে নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার এক বিবৃতিতে গ্রুপটি জানায়, ‘বর্তমানে আমাদের কর্মীদের বিরুদ্ধে অভিযোগের ধরন সম্পর্কে আমাদের কাছে কোন তথ্য নেই। তাই উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে কোন মন্তব্য বা অনুমান করতে পারছি না।’
‘তবে যদি আমাদের সংস্থার বা কোন একক স্টাফের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ থাকে সেক্ষেত্রে আমরা উপস্থাপিত কোন প্রমাণ স্বাধীনভাবে পর্যলোচনা করবো।’
এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে তালেবান মুখপাত্রের কোন মন্তব্য পাওয়া যায়নি।
আইএএম ১৯৬৬ সাল থেকে আফগানিস্তানে কাজ করে আসছে। প্রথমদিকে তারা চোখের যতœ নেওয়ার বিষয়টি নিয়ে কাজ করা শুরু করলেও পরবর্তীতে সংস্থাটি স্বাস্থ্য ও শিক্ষা নিয়েও কাজ করে।
সংস্থাটি তাদের বিবৃতিতে বলেছে, ‘আমরা স্থানীয় রীতিনীতি ও সংস্কৃতিকে মূল্যায়ন এবং সম্মান করি।’
২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে তারা অজ্ঞাত সংখ্যক বিদেশি নাগরিককে গ্রেফতার করে। এদের মধ্যে বেশ কয়েকজন পশ্চিমা নাগরিক রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৩৭   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ