ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৪

প্রথম পাতা » আন্তর্জাতিক » ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৪
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩



ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৪

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ১২ যাত্রীসহ ১৪ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১৬ সেপ্টেম্বর) দেশটির অ্যামাজনাস রাজ্যে বিমনাটি বিধ্বস্ত হয়।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অ্যামাজনাসের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে বার্সেলোস প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুই ক্রু সদস্যেও ছিলেন। তবে, বিমানটিতে কতজন যাত্রী ছিলেন বা বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি।

বিমান দুর্ঘটনায় গভীরভাবে দুঃখিত প্রকাশ করেছেন অ্যামাজনাস রাজ্যের গভর্নর উইলসন লিমা।

তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে বিভিন্ন দল প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য কাজ করছে। নিহতদের পরিবারের জন্য আমার সহানুভূতি ও প্রার্থনা রয়েছে।

এদিকে, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত করা হবে বলে জানিয়েছেন মানাউস অ্যারোট্যোক্সি এয়ারলাইন। কিন্তু দুর্ঘটনায় মৃত্যু বা আহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১১:৩৯:২২   ৫৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ