সিলেটে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩



সিলেটে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

সিলেটে সড়ক দুর্ঘটনায় সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ওবায়দুল্লাহ ইসহাকসহ দুজন নিহত হয়েছেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের মিত্রিমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত অপরজন হলেন সিলেট স্টেডিয়াম মার্কেটের ব্যবয়াসী এম হাফিজুর রশীদ।

পুলিশ জানায়, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল্লাহ ইসহাক ও ব্যবয়াসী এম হাফিজুর রশীদ একই মোটরসাইকেলে করে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। মিত্রিমহল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি কোনও কারণে না অকারণে ওখানে দাঁড়ানো ছিল বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১:৩৫:১৩   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, স্বর্ণ-রুপা লুট
‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে মহানগর যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ
দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: সাখাওয়াত
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ