সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতে কাতার আর্মড ফোর্স ডেপুটি চিফ অব স্টাফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতে কাতার আর্মড ফোর্স ডেপুটি চিফ অব স্টাফ
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩



সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতে কাতার আর্মড ফোর্স ডেপুটি চিফ অব স্টাফ

কাতার সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ জেনারেল আবদুল রহমান নাসর আবদুল্লাহ আল-নাসরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসের সেনা সদর দপ্তরে তারা সাক্ষাৎ করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সফরসঙ্গী হিসেবে ডেলিগেশন টিমের অপর সদস্য ছিলেন কাতার মিলিটারি ডেকোরেশনস অ্যান্ড মেডেলস পরিদপ্তরের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবদুল আজিজ ঘানেম আল কুবাইসি। সৌজন্য সাক্ষাৎকালে উভয়েই ভ্রাতৃপ্রতিম দুই দেশের আর্মড ফোর্সেসের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রগুলোর ওপরে গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, কাতার ডেলিগেশন টিম আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালীন সেনাকল্যাণ সংস্থা পরিচালিত বিভিন্ন সামরিক পোশাক তৈরির প্রতিষ্ঠান পরিদর্শন ও বাংলাদেশ থেকে এ জাতীয় পোশাক আমদানির সম্ভাব্যতার বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। কাতার ডেলিগেশন টিমের এই সফর দুই দেশের পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

বাংলাদেশ সময়: ১৬:১০:২২   ৪২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস
শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
কৃষিতে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : গয়েশ্বর চন্দ্র
লিংক রোডে সওজের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো দোকান-রেস্টুরেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ