প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কেবল দেশের উন্নয়ন ও সমৃদ্ধি এনে দিতে পারেন : শ ম রেজাউল

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কেবল দেশের উন্নয়ন ও সমৃদ্ধি এনে দিতে পারেন : শ ম রেজাউল
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩



প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কেবল দেশের উন্নয়ন ও সমৃদ্ধি এনে দিতে পারেন : শ ম রেজাউল

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এনে দিতে পারেন।
তিনি আরো বলেন, এই মুহুর্তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই, এটা দেশপ্রেমিক স্বাধীনতাপ্রিয় জনগণ ভাল করেই জানেন।
শ ম রেজাউল করিম আজ তার নির্বাচনী এলাকা পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে সকাল ১১ টায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো. গোলাম কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আহম্মেদ সাব্বির সাজ্জাদ।
এর আগে মন্ত্রী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার মেলার উদ্বোধন করেন। ১১টি স্টলে স্থানীয় সরকারের বিভিন্ন কর্মকান্ডের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনের সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শ ম রেজাউল করিম বলেন, পিরোজপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, বিদ্যুতের গ্রীড-সাবস্টেশন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, জেলার বেকুটিয়া সেতুসহ এই এলাকার গুরুত্বপূর্ণ সকল রাস্তা, ব্রীজ, কালভার্ট, স্কুল-কলেজের ভবন নির্মাণ করেছেন।
তিনি বলেন, সারাদেশে যে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে, তার ধারাবাহিকতা রক্ষা করতে হলে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সকল ভাতা কার্যক্রম বহাল রাখতে হলে এবং ভবিষ্যতে আরো বেশী পেতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিস্ময়কর নেতৃত্ব অব্যাহত রাখতে হবে।
এর আগে মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা নাজিরপুর উপজেলা পরিষদ মাঠে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬:১৫:১৪   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে : পানিসম্পদ মন্ত্রী
বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
মাদক নির্মূলে প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনা করা হবে : ডিসি রায়হান কবির
ফরিদপুর-৪ আসনের এমপি বাবুলের নির্দেশে সদরপুর-চরভদ্রাসন সড়কের গর্ত সংস্কার
সংসদের দক্ষিণ প্লাজায় মিউজিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে সবাইকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ