রূপগঞ্জে খেলাপি ঋণ গ্রহীতাদের নিয়ে দ্বি-পাক্ষিক আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে খেলাপি ঋণ গ্রহীতাদের নিয়ে দ্বি-পাক্ষিক আলোচনা সভা
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩



রূপগঞ্জে খেলাপি ঋণ গ্রহীতাদের নিয়ে দ্বি-পাক্ষিক আলোচনা সভা

২০২৩-২০২৪ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং ১শ দিনের বিশেষ কর্মসূচীর সফল বাস্তবায়ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংকের খেলাপি ঋণ গ্রহীতাদের নিয়ে দ্বি-পাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) মুড়াপাড়া বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংক রূপগঞ্জ শাখা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি ও কৃষি ব্যাংক রূপগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ মাহাবুব আলম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের মহা ব্যবস্থাপক আশরাফুজ্জামান খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগীয় নিরীক্ষা কার্যালয়ের নিরীক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক আ. স. ম. বাবর, বাংলাদেশ কৃষি ব্যাংকের নারায়ণগঞ্জ মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মুহাম্মদ রাশিদুল ইসলামসহ আরো অনেকে।

বাংলাদেশ সময়: ২২:৫৮:৫৮   ৪৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ