জ্বালানির দাম বাড়ার প্রভাব ঈদযাত্রায় পড়বে না: বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জ্বালানির দাম বাড়ার প্রভাব ঈদযাত্রায় পড়বে না: বাণিজ্যমন্ত্রী
শনিবার, ১৪ মার্চ ২০২৬



জ্বালানির দাম বাড়ার প্রভাব ঈদযাত্রায় পড়বে না: বাণিজ্যমন্ত্রী

যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও আসন্ন ঈদ যাত্রায় দেশে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি।

‘তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে কিছুটা সংকট দেখা দিতে পারে। আমরা শান্তির পক্ষে এবং আশা করি অচিরেই যুদ্ধ বন্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে’।

শনিবার (১৪ মার্চ) সিলেট নগরীর রায়নগর দপ্তরীপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।

যুদ্ধ দীর্ঘায়িত হলে সরকারের করণীয় সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ সরকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার। জনগণের নিরাপত্তা ও জীবনযাত্রা স্বাভাবিক রাখতে যা যা করণীয়, সে বিষয়ে সরকার সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। সরকারের এই প্রস্তুতির কারণে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

এর আগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের আগে আপনাদের কাছে ভোট চাইতে এসে যেসব প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং এই শহরের বিভিন্ন সমস্যাও ধাপে ধাপে সমাধান করা হবে। আপনারা আমাকে ভোট দিয়ে যে দায়িত্ব দিয়েছেন তা শতভাগ পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ অনুষ্ঠানের আয়োজক শফিকুর রহমান সুমন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ১৯ নম্বর ওয়ার্ডের শ্রমজীবী পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৪৪   ১৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর মেডিকেল কলেজে ‌কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন
বিএনপি জনগণের কল্যাণে কাজ করে: মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে এমপি নায়াব ইউসুফ
ফতুল্লা থানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি ও বৃক্ষরোপণে
নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত
রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত
জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ: রিজভী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
মাদক চোরাচালান বন্ধে ঢেলে সাজানো হচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তর: স্বরাষ্ট্রমন্ত্রী
আনসার-ভিডিপিকে আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ