বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
শনিবার, ১৪ মার্চ ২০২৬



বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশে নবনির্বাচিত সরকার গঠনের পর তুরস্কের রাজধানী আঙ্কারায় তুরস্ক ও বাংলাদেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যে এই বৈঠক সম্পন্ন হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয়ে পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বাংলাদেশ থেকে দক্ষ মানবসম্পদ তুরস্কে রফতানির সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। দুই দেশই অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।

যৌথ সংবাদ ব্রিফিংয়ে দুই নেতা গাজায় শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

কূটনৈতিক সক্ষমতা বাড়াতে দুই দেশের প্রশিক্ষণ একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। তুরস্কের ‘ডিপ্লোম্যাসি একাডেমি’ এবং ‘বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি’র মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই চুক্তি করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৩২   ৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে সিপিবি নেত্রীর মৃত্যু
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, লুট প্রায় কোটি টাকা
ফতুল্লায় খাল খনন কার্যক্রম উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ
বিএনপি পরিচয়ে চাঁদাবাজি করলে দলে রাখা হবে না : আমানউল্লাহ
বিশ্বের খেলাধুলার ন্যায্য হিস্যা আমরা পাইনি : শিক্ষামন্ত্রী
কলা গাছের ডাটা কাটাকে কেন্দ্র করে সরিষাবাড়ীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৫
ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ