ঈদে শ্রমিকদের শান্তিতে বাড়ি ফেরা নিশ্চিতের আহ্বান বিকেএমইএ সভাপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদে শ্রমিকদের শান্তিতে বাড়ি ফেরা নিশ্চিতের আহ্বান বিকেএমইএ সভাপতি
শনিবার, ১৪ মার্চ ২০২৬



ঈদে শ্রমিকদের শান্তিতে বাড়ি ফেরা নিশ্চিতের আহ্বান বিকেএমইএ সভাপতি

নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম নারায়ণগঞ্জের জেলা প্রশাসন ও কারখানা মালিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, “ঈদের আগে শ্রমিকরা যেন শান্তিপূর্ণভাবে বাড়িতে যেতে পারেন, সেজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
শনিবার (১৪ মার্চ) চাষাঢ়ায় সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে শিল্প পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান, জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী উপস্থিত ছিলেন।

তারাও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও সুন্দর পরিবেশে ঈদযাত্রা নিশ্চিতে সকল অংশীদারদের সঙ্গে সমন্বিত উদ্যোগে বাস্তবায়নের আশ্বাস দেন।

এ সময় হাতেম আরও বলেন, “ঢাকায় মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যাতে ঈদের আগে শ্রমিকদের বাড়ি ফেরার সময় কোনো ধরনের অসন্তোষ বা অস্থিরতা সৃষ্টি না হয়। এ বিষয়ে মালিকদেরও বিশেষভাবে নজর রাখতে হবে।”

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, “শ্রমিক নেতারা অতীতেও মালিক পক্ষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন এবং ভবিষ্যতেও সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

“দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, জেলা পুলিশ, শিল্প পুলিশ এবং কলকারখানা অধিদপ্তরসহ সবাই মিলে সমন্বয়ের মাধ্যমে কাজ করে আসছে। মাঝেমধ্যে ছোটখাটো সমস্যা হলেও তা দ্রুত সমাধান করা হয়। তবে কিছু ব্যক্তি সম্মিলিত প্রচেষ্টার বাইরে গিয়ে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করে। যারা এ ধরনের অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।”

ইফতার আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সাবেক সভাপতি ফজলুল হক, বর্তমান সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৪০   ১৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা নির্ধারন করে প্রজ্ঞাপন জারি
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ