সুষ্ঠু নির্বাচনের তাগিদ যুক্তরাষ্ট্রের

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুষ্ঠু নির্বাচনের তাগিদ যুক্তরাষ্ট্রের
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩



সুষ্ঠু নির্বাচনের তাগিদ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়েছে মা‌র্কিন যুক্তরাষ্ট্র।

নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (১৮ সে‌প্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সাইড লাইনে বৈঠক ক‌রেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বৈঠ‌কে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-‌এ (সাবেক টুইটার) এক পো‌স্টে জানান আন্ডার সেক্রেটারি আজরা জেয়া।

আজরা ব‌লেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য অব্যাহত মানবিক সহায়তার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে।

প্রসঙ্গত, মা‌র্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়া চলতি বছর জুলাইয়ে বাংলা‌দেশ সফর ক‌রে গে‌ছেন।

বাংলাদেশ সময়: ১৫:০০:২২   ৫৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ