মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সেই অভিনেতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সেই অভিনেতা
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩



মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সেই অভিনেতা

আমির খানের ব্লকবাস্টার সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর অভিনেতা অখিল মিশ্রা মারা গেছেন। বলিউডের জনপ্রিয় এই ছবিতে লাইব্রেরিয়ান দুবে চরিত্র অভিনয় করে পরিচিতি পান তিনি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অখিল মিশ্রা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। ইন্ডিয়ান এক্সপ্রেসকে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অখিলের স্ত্রী অভিনেত্রী সুজান বার্নার্ট।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাসায় রান্না ঘরে কিছু একটা করতে গিয়েছিলেন অখিল মিশ্রা। সেখানে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পরে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন। হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পর মারা যান অখিল মিশ্রা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অখিল যখন দুর্ঘটনার শিকার হন, তখন বাসায় ছিলেন না তার স্ত্রী সুজান। তিনি হায়দরাবাদে শুটিং করছিলেন। খবর পেয়ে দ্রুত ফিরে আসেন তিনি। স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন সুজান।

অখিল মিশ্রার মরদেহ পোস্ট মর্টেমের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কবে, কখন এ অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬:২২:২১   ২৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ পবিত্র আশুরা
আল কোরআন ও আল হাদিস
বন্দরে সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ গ্রেপ্তার
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ
প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের স্বপ্নপূরণ : সংসদ পরিদর্শনে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়
সরিষাবাড়ীতে ধুতুরা পাতা খেয়ে এনডিপির ৬ কর্মী অসুস্থ
মেহেরপুরে সীমান্তে ৭ জনকে পুশইন ঠেকাল স্থানীয়রা
সোনারগাঁয়ে কৃষকরা পেলেন বিনামূল্যের বীজ-চারা-সার
নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ