দেশে একটি পাবলিক হেলথ বিশ্ববিদ্যালয় চান শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে একটি পাবলিক হেলথ বিশ্ববিদ্যালয় চান শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩



দেশে একটি পাবলিক হেলথ বিশ্ববিদ্যালয় চান শিক্ষামন্ত্রী

জনবহুল দেশ হিসেবে বাংলাদেশের জনস্বাস্থ্য বিবেচনায় একটি ‘পাবলিক হেলথ বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করা হোক, এমনটাই চেয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, হঠাৎ করোনা এসে আমাদের বুঝিয়ে দিল পাবলিক হেলথটা জরুরি।

আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোসালা মেডিসিন (নিপসম) এর মাস্টার্স অব পাবলিক হেলথ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

দীপু মনি বলেন, যখন ধাক্কা খেয়েছি তখন মনে করেছি পাবলিক হেলথ জরুরি, এখন আবার ভুলে যাচ্ছি।
নাকি ডেঙ্গু নিয়ে ভাবছি? কিছু একটা ধাক্কা লাগবেই, না হলে পাবলিক হেলথকে কেউ পাত্তা দিচ্ছে না। আমেরিকাতে পড়তে গিয়ে জেনেছিলাম চিকিৎসক হিসেবে এমপিএইচ (মাস্টার্স অব পাবলিক হেলথ) ডিগ্রিধারীদের প্রাধান্য দেওয়া হয়। কারণ পাবলিক হেলথের দৃষ্টিকোন নিয়ে চিকিৎসক হিসেবে কর্মক্ষেত্রে বেশি অবদান রাখা যায়।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এখানে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় না।
এখন সময় এসেছে, পলিসি মেকিংএ বিষয়টির প্রাধান্য থাকবে। আমরা দেশের স্বাস্থ্য-শিক্ষা খাতে সবচেয়ে ভালো করতে চাই। এখানে অনেকগুলো প্রস্তাব এসেছে, পাবলিক হেলথ কাউন্সিলের প্রস্তাব এসেছে, এক্রিডিটিশনের জন আমাদের অনেক বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হয়েছে। যখন একটি বিশেষ বিষয় নিয়ে বিশেষ একটি বিশ্ববিদ্যালয় হয় তখন ওই বিষয়টির প্রতি মানুষের নজর নিয়ে আসা যায়, গুরুত্ব দেওয়া হয়।

তিনি বলেন, পাবলিক হেলথের এত রকমের দিক রয়েছে, সবকিছু মিলিয়ে একটি পুরোপুরি বিশ্ববিদ্যালয় থাক দরকার। পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলো পাবলিক হেলথে স্পেশালাইজড। সেসব বিশ্ববিদ্যালয় আবার অন্যান্য বিষয়ও পড়ায়। বাংলাদেশের মতো জনবহুল দেশে কোনো না কোনো অসুখ-বিসুখ থাকবে। বিহেবিয়ার চেইঞ্জটা সবচেয়ে কঠিন কাজ।
সে কারণে আমার মনে হয় এরক একটি বিশ্ববিদ্যালয় হতেই পারে। আমি আশা করতে পারি এরকম একটি উদ্যোগ কেউ নেবেন।

বাংলাদেশ সময়: ২২:৪৫:২৮   ৩৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার
কারামুক্তির পর মাদকমুক্ত থাকা ১০ বন্দিকে পুরস্কৃত করবে জেলা প্রশাসন
১২০ কোটি টাকায় নির্মাণ করা হবে ১১ তলা জিয়া হল: নাসিক প্রশাসক
আইনশৃঙ্খলা ও যানজট নিয়ে পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক
সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে স্কুলছাত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ