দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেউ নেই : পরিবেশমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেউ নেই : পরিবেশমন্ত্রী
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩



দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেউ নেই : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কেউ নেই। শেখ হাসিনার বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা। তিনি আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সকলের প্রতি আহ্বান জানান।
পরিবেশমন্ত্রী আজ বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রতিটি ইউনিয়নে তিনটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে যা এখন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। তিনি বলেন, ভূমিহীন মানুষকে জায়গাসহ বাড়ি করে দেয়ার বিষয়টিও বিশ্বে বিরল। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বিশ্বব্যাপী বাড়লেও সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করছে।
জুড়ীর উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা আওয়মী লীগের সভাপতি মাসুক মিয়া এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস প্রমুখ।
পরিবেশমন্ত্রী এদিন জুড়ী উপজেলার ৬৫ জন দু:স্থ ও অসহায় মানুষকে এক বান করে টিন ও নগদ ৩ হাজার টাকা করে এবং ৫০ জনকে ১০ হাজার টাকা করে প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২২:৩৯:০৬   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ