রফতানির ধাক্কায় ইলিশের বাজার চড়া, সেঞ্চুরি সবজির

প্রথম পাতা » অর্থনীতি » রফতানির ধাক্কায় ইলিশের বাজার চড়া, সেঞ্চুরি সবজির
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩



রফতানির ধাক্কায় ইলিশের বাজার চড়া, সেঞ্চুরি সবজির

রফতানির ধাক্কায় চড়ে গেছে ইলিশের বাজার। এক কেজি ওজনের প্রতিপিস রুপালি এই মাছের দাম পড়ছে ১৪০০ থেকে ১৬০০ টাকা। স্বস্তি নেই সবজির বাজারেও। সেঞ্চুরি করেছে বরবটি, টমেটো আর গাজর। সব মিলিয়ে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি, ফলে সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

বাজারে ৬০ টাকার নিচে সবজি নেই বললেই চলে। বরবটি, টমেটো প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। গাজরের কেজি ছুঁয়েছে ১২০, বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, পটোল প্রতি কেজি ৬০ টাকায়, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকায় এবং ঝিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, মূলা প্রতি কেজি ৬০ টাকা, ধুন্দল প্রতি কেজি ৬০ টাকা, কচুর মুখি প্রতি কেজি ৮০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায় আর আমদানি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে। এ ছাড়া ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

স্বস্তি নেই মাছের বাজারেও। সরগরম রাজধানীর মাছ বাজারে ইলিশ কিনতে বেশ চড়ামূল্য গুনতে হচ্ছে ভোক্তাকে।

কারওয়ানবাজারে কেজি ওজনের প্রতিপিস রুপালি এই মাছের দাম পড়ছে ১৪০০ থেকে ১৬০০ টাকা। ওজন দেড় কেজি হলেই একহালি ইলিশ কিনতে গুনতে হচ্ছে ৭ হাজার টাকার বেশি। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের প্রতিপিস ইলিশ বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকায়।

বিক্রেতারা বলছেন, ইলিশ রফতানি শুরুর পর থেকেই বাজারে কমছে সরবরাহ, বাড়ছে দাম।

এরমধ্য ১২ অক্টোবর থেকে আবার ২২ দিনের জন্য বন্ধ থাকবে এই মাছ ধরা, পরিবহন ও বিক্রি। তারপর বেচাকেনা শুরু হলে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ক্রেতা-বিক্রেতারা।

বাংলাদেশ সময়: ১২:৪৬:২৩   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ