মিয়ানমারের নৌকায় ধাওয়া, সোয়া ১ লাখ ইয়াবাসহ যুবক আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » মিয়ানমারের নৌকায় ধাওয়া, সোয়া ১ লাখ ইয়াবাসহ যুবক আটক
রবিবার, ৪ মে ২০২৫



মিয়ানমারের নৌকায় ধাওয়া, সোয়া ১ লাখ ইয়াবাসহ যুবক আটক

সীমান্তের নাফ নদীর জলসীমায় মিয়ানমারের নৌযানে ধাওয়া দিয়ে এক লাখ ১০ হাজার ইয়াবাসহ কামাল হোসেন (৪২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৪ মে) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

আটক কামাল হোসেন (৪২) মিয়ানমারের মংডুর সুদাপাড়া ডেইলপাড়ার মৃত আব্দুল আমিনের ছেলে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, ‘মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করছে এমন তথ্য পাওয়া যায়। যার প্রেক্ষিতে রোববার ভোরে পরিকল্পনা অনুযায়ী নাফ নদীতে বেশ কয়েকটি কৌশলগত স্থানে বিজিবির বিশেষ নৌটহল মোতায়েন করা হয়।

এ সময় নাফ নদীতে একটি নৌকার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নৌ-টহল দল। এ অবস্থায় মিয়ানমারের সন্দেহজনক নৌযানটিকে সীমান্তে ধাওয়া করলে তারা মিয়ানমার অংশের নাফ নদীর আরও গভীরে চলে যায়।

এ সময় নাফ নদীতে দুই মাদক বহনকারী সাঁতারুর অবস্থান শনাক্ত করে। এরপর বিজিবি নৌ-টহল দল এক মাদক বহনকারীসহ এক লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করে। কিন্তু অন্ধকারে আরেকজন মাদকবহনকারী দ্রুত সাঁতরে সীমান্তের অপরপাশে পালিয়ে যান। আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্য যথাযথ আইনি প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান আরও বলেন, ‘সীমান্তাঞ্চলে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, চোরাচালান ও সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা তৎপর এবং জিরো টলারেন্স নীতির আলোকে কার্যকর অভিযান অব্যাহত রাখবে বিজিবি। জাতীয় এবং সীমান্ত নিরাপত্তায় বিজিবির এই ধরনের অপারেশনাল পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:০২:৫৭   ২৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ