২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩



২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম। এর আগে থানা পুলিশের ২৪ ঘণ্টা বিশেষ অভিযানে, গোপন সংবাদের ভিত্তিতে মনিয়ন্দ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তুলাই শিমুল এলাকায় আসামি জাহাঙ্গীর খন্দকারের বসত ঘরে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর খন্দকারকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী হলেন উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাই শিমুল (মধ্যপাড়া) এলাকার মৃত নুরুল হক খন্দকারের ছেলে মো. জাহাঙ্গীর খন্দকার (৫৫)।

আখাউড়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ ওই আসামিকে আটক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:১৫:২৩   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ