বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

প্রথম পাতা » খুলনা » বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বুধবার, ৭ অক্টোবর ২০২৬



বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

ডেঙ্গু রোগের ভয়াবহতা রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। একইসঙ্গে তিনি যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে বন্ধ পাটকলগুলো পুনরায় চালু করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে নগরীর দৌলতপুর মহেশ্বরপাশা পশ্চিমপাড়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে গরিব ও অসহায়দের মাঝে মশারি ও মশা নিধন যন্ত্র (স্প্রে মেশিন) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রকিবুল ইসলাম বকুল বলেন, জনগণ অনেক কষ্ট করে আমাকে তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। আমি এবং আমার সরকার সবসময় আপনাদের পাশে আছি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শুধু সরকার বা কোনো সংস্থার পক্ষে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়। এডিস মশা বাড়ির আঙিনায় জমে থাকা পরিষ্কার পানিতে জন্মায়। তাই নিজ নিজ বসতবাড়ি, আঙিনা এবং ঝোপঝাড় পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার। এ সময় তিনি পর্যায়ক্রমে এলাকার সব বাড়িতে মশারি পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

যুবসমাজের অবক্ষয় ও মাদকে জড়িয়ে পড়ার মূল কারণ হিসেবে বেকারত্বকে দায়ী করে জাতীয় সংসদের হুইপ বলেন, কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে যুবসমাজ মাদকের দিকে ধাবিত হবে না। আমাদের সরকার এরই মধ্যে ক্রিসেন্ট, পিপলস, প্লাটিনাম ও স্টার জুট মিল বিভিন্ন শিল্পগোষ্ঠীর কাছে বরাদ্দ দিয়েছে। খুব শিগগিরই এসব মিলে উৎপাদন ও কর্মসংস্থান শুরু হবে। এছাড়া দৌলতপুর জুট প্রেস এবং সোনালী আঁশ জুট মিল চালুর বিষয়েও প্রতিশ্রুতি দেন তিনি।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়ে রকিবুল ইসলাম বকুল বলেন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। ফ্যাসিস্ট আমলের কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা দুষ্কৃতিকারীকে দলে বা এলাকায় প্রশ্রয় দেওয়া হবে না। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন। তবে যারা বিপথগামী হয়েছেন, তারা স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।

এলাকার যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে জরাজীর্ণ নবারুণ ক্লাব দ্রুত সংস্কার এবং খেলার মাঠের উন্নয়নের আশ্বাস দেন হুইপ বকুল। এছাড়া এলাকার রাস্তাঘাট সংস্কার এবং চারটি মসজিদ ও একটি মহিলা মাদ্রাসার উন্নয়নে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

মহেশ্বরপাশা পশ্চিমপাড়া সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা আ. সাত্তার মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪১:২৮   ১০২ বার পঠিত  







খুলনা’র আরও খবর


মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী
কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ