নড়াইলে প্রাথমিক শিক্ষকদের সমাবেশে মাশরাফি

প্রথম পাতা » খুলনা » নড়াইলে প্রাথমিক শিক্ষকদের সমাবেশে মাশরাফি
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩



নড়াইলে প্রাথমিক শিক্ষকদের সমাবেশে মাশরাফি

নড়াইল-০২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা বলেছেন, আমি শিক্ষক পরিবারের সন্তান, শিক্ষকদের সম্মান দেওয়ার ব্যাপারে আমি সব সময়ই সজাগ। সবকিছু ঠিক থাকলে আপনাদের যে বিদ্যালয় গুলো জাতীয়করণ হয়নি সেটা আমি প্রধানমন্ত্রীর কাছে তুলবো।

শুক্রবার (২২সেপ্টেম্বর) সকালে শহর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারী প্রাথমিক শিক্ষকদের সমাবেশে ‘ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরন: আমাদের চ্যালেঞ্জ ও করলীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন মাশরাফি বিন মোর্তজা।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এড.সুবাস চন্দ্র বোস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.জাহাঙ্গীর আলম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষক নেতৃবন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের কয়েকশত প্রধান ও সরকারী শিক্ষক।

প্রধান অতিথির বক্তব্যে মাশরাফি বলেন, নড়াইলে ৭৭টি স্কুল জাতীয়করণ হয়েছে। এছাড়া আমার কাছে আরও অনেকগুলো স্কুল জাতীয়করণের সুপারিশ আছে। যদি সুযোগ হয় আর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে এবং পরবর্তী সময়ে যদি সব ঠিক থাকে আমি চেষ্ঠা করবো প্রধানমন্ত্রী সামনে এ বিষয় তুলে ধরার।

তিনি বলেন, আর একটা বিষয় আমি আপনাদের বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নাই। উনি প্রত্যেকটা সেক্টরে উন্নয়নে কাজ করেছেন। আরও উপরে যদি আমরা যেতে চাই শেখ হাসিনার কোন বিকল্প নাই। আপনাদের কাছ থেকে এতটুকু আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা সব সময় নড়াইল বাসি রেখেছেন, সামনে অবশ্যই আস্থা রাখবেন।

মাশরাফি আরও বলেন, বিগত চার বছরে দুইশ কোটি টাকার পল্লী রাস্তা এবং স্কুল উন্নয়ন করতে সক্ষম হয়েছি। আরও উন্নয়নের কাজ নড়াইলে চলছে। নবগঙ্গা নদী খনন, নড়াইল শহরের মাঝ দিয়ে ফোর লেন, হাসপাতালসহ সার্বিক উন্নয়ন অব্যহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১০:১০   ৩৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী
কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ