টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
বুধবার, ৭ অক্টোবর ২০২৬



টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত

জাপানের টোকিও বিগ সাইটে বিশ্বের অন্যতম বৃহৎ প্রদর্শনী ‘ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও (অটাম) ২০২৬’-এ বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৈশ্বিক বাজারে বাংলাদেশের পোশাক, হোম টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের সক্ষমতা তুলে ধরতে এবারের মেলায় বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর অধীনে ও আর্থিক সহযোগিতায় ২৫টি বাংলাদেশি কোম্পানি মোট ২৭টি বুথ নিয়ে অংশ নিয়েছে। পাশাপাশি আরও পাঁচটি বাংলাদেশি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় যোগ দিয়েছে।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। তিনি স্টলগুলোতে প্রদর্শিত বাংলাদেশি পণ্যের উচ্চমান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

প্যাভিলিয়ন পরিদর্শন শেষে টোকিও বিগ সাইটের এক্সিবিশন হলে ‘বাংলাদেশ: সোর্সিং এক্সেলেন্স ফর অ্যাপারেল, হোম টেক্সটাইল অ্যান্ড লেদার প্রোডাক্টস’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দূতাবাস ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর যৌথ উদ্যোগে এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের সহায়তায় আয়োজিত এ সেমিনারে জাপানি আমদানিকারক, বিনিয়োগকারী, ট্রেডিং হাউস এবং দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৩৮   ৭ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ