হাসতে হাসতে কাদের বললেন, আগামী মাসে খেলা হবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাসতে হাসতে কাদের বললেন, আগামী মাসে খেলা হবে
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩



হাসতে হাসতে কাদের বললেন, আগামী মাসে খেলা হবে

বিএনপির অপরাজনীতির বিরুদ্ধে আগামী মাসে খেলা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির ‌‘সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, যদি বিএনপি সঠিক পথে না আসে তাহলে এই জনগণকে সঙ্গে নিয়ে আমরা বিএনপির অপরাজনীতির কালো হাত গুড়িয়ে দেব। তাদের কালো হাত ভেঙে দেব।

এসময় হাসতে হাসতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খেলা হবে, হবে খেলা। আগামী মাসে খেলা হবে। আর আসল খেলা বা ফাইনাল খেলা হবে জানুয়ারির প্রথম সপ্তাহে।

এসময় তিনি নেতাকর্মীদের জিজ্ঞাস করেন, খেলার জন্য প্রস্তুত আছেন? তখন নেতাকর্মীরা একসঙ্গে বলে উঠেন, প্রস্তুত আছি, আছি….।

পরে নেতাকর্মীদের কাদের বলেন, বিএনপি যদি অস্ত্র নিয়ে আসে, তাহলে ওই হাত ভেঙে দিতে হবে। যদি আগুন নিয়ে আসে, ওই হাত পুড়িয়ে দিতে হবে। যেমন কুকুর তেমন মুগুর।

তিনি বলেন, কারো ভিসানীতির তোয়াক্কা আমরা করি না। বার্তা দিয়ে দিচ্ছি, কারো নিষেধাজ্ঞার তোয়াক্কা আমরা করি না। বাংলাদেশ স্বাধীন করেছি কারো নিষেধাজ্ঞার পরোয়া করার জন্য নয়। রক্ত দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে কারো নিষেধাজ্ঞা মানার জন্য নয়। আমার গণতন্ত্র আমি করব, আমার নির্বাচন আমি করব। তুমি কে? সাত সমুদ্র তেরো নদীর পাড় থেকে আটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞা দেবে, এই দেশ গ্যাবনের আলি বোঙ্গোর দেশ নয়।

বাংলাদেশ সময়: ১৭:৩২:৫৫   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন
দুর্গাপূজার আগে ৩৪ স্থানে হামলা ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ
প্রতিবন্ধী ব্যক্তিদের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ডেপুটি স্পীকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পীকার মোস্তাক আহমেদের সাক্ষাৎ
খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ