আজ শহীদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদৎবার্ষিকী

প্রথম পাতা » গাজীপুর » আজ শহীদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদৎবার্ষিকী
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩



আজ শহীদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদৎবার্ষিকী

শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদৎবার্ষিকী আজ বুধবার। ১৯৮৪ সালের এইদিনে গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি গাজীপুরের কালিগঞ্জে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে শহীদ হয়েছিলেন।
শাহাদৎবার্ষিকী উপলক্ষে গাজীপুরের বিভিন্ন স্থানে আলোচনা ও স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান গাজীপুরের সব কর্মসূচি সফল করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
এরশাদবিরোধী গণআন্দোলন চলাকালে ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন সরকারের ছত্রছায়ায় লালিত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গাজীপুর জেলার কালীগঞ্জে মোহাম্মদ ময়েজউদ্দিন নিহত হন।
শহীদ ময়েজউদ্দিন ১৯৩০ সালের ১৭ মার্চ গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বড়হরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো. ছুরত আলী ও মাতার নাম মোসাম্মৎ শহর বানু, পিতা-মাতার চার পুত্র সন্তানের মধ্যে তিনিই জ্যেষ্ঠ। তারই সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বর্তমানে কালীগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য।

বাংলাদেশ সময়: ১৬:১৬:১১   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ