শিরোপা খোয়াল মেসিবিহীন মায়ামি

প্রথম পাতা » খেলাধুলা » শিরোপা খোয়াল মেসিবিহীন মায়ামি
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩



শিরোপা খোয়াল মেসিবিহীন মায়ামি

আগেই জানা গিয়েছিল, ইউএস ওপেন কাপের ফাইনালে খেলবেন না লিওনেল মেসি। মূলত মাংসপেশিতে চোটের কারণে এই ম্যাচে খেলেননি আর্জেন্টাইন অধিনায়ক। তবে ডিআরভি পিএনকে স্টেডিয়ামের গ্যালারিতে হাজির হয়ে ঠিকই দলের হারটা দেখেছেন তিনি।

এদিন ফাইনালে মেসি ও জর্দি আলবাকে ছাড়াই নেমেছিল ইন্টার মায়ামি। আর এতে ফল হার। ফাইনালে হিউস্টন ডায়নামোর কাছে ২-১ গোলে হেরেছে মেসির দল। এর ২০১৮ সালের পর আবারও দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন কাপ জিতল হিউস্টন ডায়নামো।

এদিন কালো রঙের শার্ট ও জিনস পড়ে স্টেডিয়ামে ঢোকেন মেসি। দর্শকদের অভিবাদনের হাতও নেড়েছেন। এদিন মায়ামির সহ-মালিক ডেভিড বেকহামের সঙ্গে পুনর্মিলনী ছিল তার রিয়াল মাদ্রিদের সতীর্থ জিদানের। ‘গ্যালাকটিকোস’ যুগে রিয়ালে সতীর্থ ছিলেন তারা। এ সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও গ্যালারিতে উপস্থিত ছিলেন।

ফাইনালের প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে মায়ামি। ম্যাচের ২৪তম মিনিটে গোল করেন হিউস্টনের গ্রিফিন ডোরসে। এর মিনিট নয়েক পর পেনাল্টি থেকে হিউস্টনকে দ্বিতীয় গোলটি এনে দেন আমিন ব্যাসি। তবে ম্যাচের শেষ দিকে একটি গোল শোধ করে মায়ামি।

বাংলাদেশ সময়: ১৭:১৭:০৭   ২৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন ইরানের ৫ নারী ফুটবলার
এস্তুপিনানের গোলে ডার্বি জিতল মিলান
একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল
কোয়ার্টার ফাইনালে আর্সেনাল
ইয়ামাল-জাদুতে রিয়ালের সঙ্গে ব্যবধান আরো বাড়াল বার্সেলোনা
যুদ্ধের দামামার মাঝেই ইউরোপে শীতকালীন প্যারা অলিম্পিক
রোমাঞ্চকর জয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল
সিটির পয়েন্ট হারানোর রাতে হারের মুখ দেখল ইউনাইটেড
ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?
দাপুটে জয়েও শেষরক্ষা হলো না বার্সেলোনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ