সান্ত্বনার ড্রয়ে এশিয়াড যাত্রা শেষ করল সাবিনারা

প্রথম পাতা » খেলাধুলা » সান্ত্বনার ড্রয়ে এশিয়াড যাত্রা শেষ করল সাবিনারা
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩



সান্ত্বনার ড্রয়ে এশিয়াড যাত্রা শেষ করল সাবিনারা

এশিয়ান গেমস থেকে সাবিনা খাতুনদের বিদায় নিশ্চিত হয়েছে এক ম্যাচ আগেই। আজ গ্রুপের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে ম্যাচটি ছিল শুধু নিয়ম রক্ষার। সেই নিয়ম রক্ষার লড়াইয়ে বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছে।

এশিয়ান গেমসে এবারই প্রথম বাংলাদেশ নারী ফুটবল দল অংশগ্রহণ করে। প্রথম অংশগ্রহণেই অত্যন্ত শক্তিশালী দুই প্রতিপক্ষ জাপান ও ভিয়েতনামের সঙ্গে একই গ্রুপে পড়ে।

প্রথম দুই ম্যাচে বেশ বড় ব্যবধানেই হেরেছে বাংলাদেশ। আজ তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ড্র করে এক পয়েন্ট নিয়ে অভিষেক এশিয়াড যাত্রা শেষ করল বাংলাদেশ।

গত বছর সেপ্টেম্বরে নেপালকে হারিয়েই বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর বাংলাদেশ নারী ফুটবল অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যায়। নেপালকে সাফে হারানোর পর এখন পর্যন্ত তিনবার তাদের মোকাবিলা করেছে বাংলাদেশ। এবারও জিততে পারেননি সাবিনারা। মাস দেড়েক আগে নেপালের বিরুদ্ধে দু’টি প্রীতি ম্যাচ ড্রয়ের মতো আজ এশিয়াডের ম্যাচও ড্র হয়েছে।

আজ ওয়েনজু স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমার্ধে লিড নেয়। অধিনায়ক সাবিনা খাতুন বক্সের সামনে থেকে বুদ্ধিদীপ্ত শট নেন। নেপালের গোলরক্ষক সাবিনার শটে পরাস্ত হলে বাংলাদেশ ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায়।

বাংলাদেশ ৮২ মিনিট পর্যন্ত ম্যাচে এগিয়ে ছিল। ৮৩ মিনিটে রেখা পৌডেলের গোলে সমতা আনে নেপাল। বাকি সময় দুই দলের কেউ গোল করতে না পারায় ১-১ সমতায় শেষ হয় সাবিনাদের এশিয়াড অভিযান।

এশিয়ান গেমসের পুরুষ ফুটবলও এবার এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে। প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের অপেক্ষায় ছিল। শেষ ম্যাচে শক্তিশালী চীনের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে অবশ্য প্রশংসা কুড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২৮:২১   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ