ওরা আমাকে অ্যাফোর্ড করতে পারত না : শহিদ কাপুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ওরা আমাকে অ্যাফোর্ড করতে পারত না : শহিদ কাপুর
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩



ওরা আমাকে অ্যাফোর্ড করতে পারত না : শহিদ কাপুর

শহিদ কাপুর অভিনীত সিনেমা ‘হায়দার’ মুক্তি পায় ২০১৪ সালে। সিনেমাটি মুক্তির পর তার অভিনয়ে ব্যাপক মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। তবে সিনেমাটি নাকি বিনা পারিশ্রমিক করেছিলেন এই তারকা।

সম্প্রতি ‘ফর্জি’ সিরিজ দিয়ে ওটিটির দুনিয়ায় পা রেখেছেন শহিদ। এই সিনেমার প্রচারণার এক সাক্ষাৎকারে সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। পাশাপাশি এও জানান, তাকে নাকি অ্যাফোর্ড করতে পারতেন না সিনেমার সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে শাহিদ বলেন, আমিই একমাত্র যে হায়দার একেবারেই বিনা পারিশ্রমিকে করেছি। কারণ ওরা আমাকে অ্যাফোর্ড (পারিশ্রমিক দিতে পারত না) করতে পারত না। ওরা বলেছিল যে ওদের যদি আমাকে টাকা দিতে হয়, তবে সিনেমার বাজেট পাশ হবে না। কারণ এটা একটা পরীক্ষামূলক বিষয় নিয়ে সিনেমা।

অভিনেতা আরও বলেন, ওরা আসলে জানতো না, সিনেমাটি আদৌ সফল হবে কি না। তবে সিনেমাটি বানানোর প্রয়োজন ছিল। তাই আমি বলি, ঠিক আছে, আমি এটার জন্য কোনো টাকা নেব না, এমনিই করে দেব।

সাক্ষাৎকারে আলাপচারিতার একপর্যায়ে শহিদের কাছে জানতে চাওয়া হয়, তিনি আর কোনো সিনেমায় বিনা পারিশ্রমিকে করেছেন কি না? জবাবে অভিনেতা জানান, নাহ। হায়দার ব্যতিক্রম ছিল। তাই করেছিলাম।

এরপরই শহিদ মজা করে হেসে বলেন, আরে আমাকে তো সংসারটাও চালাতে হবে।

প্রসঙ্গত, ‘হায়দার’ সিনেমাটি নির্মাণ করেন পরিচালক বিশাল ভরদ্বাজ। শাহিদ ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেন, টাবু, কে কে মেনন, ইরফান খান ও শ্রদ্ধা কাপুর। এটি শহীদ কাপুরের সেরা কাজগুলোর মধ্যে একটি বলে বিবেচিত হয়।

বাংলাদেশ সময়: ১৭:২৫:৫১   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ