জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু টাইগারদের

প্রথম পাতা » খেলাধুলা » জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু টাইগারদের
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩



জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু টাইগারদের

বিশ্বকাপে নিজেদের প্রস্তুতি ম্যাচে দারুণ খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেওয়া ২৬৩ রানের জবাবে তিন ফিফটিতে খুব সহজেই জয় তুলে নেয় টাইগাররা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভারতের গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ২৬৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ একটি উদ্বোধনী জুটি উপহার দেয় লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম। দু’জনে মিলে ১৩১ রানের পার্টনারশিপ করে ৬১ রানে ফিরেন লিটন। এরপর মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন তানজিদ হাসান। কিন্তু দলীয় ১৮৩ রানে ১০ চার ও ২ ছক্কায় ব্যক্তিগত ৮৪ রানে সাজঘরে ফিরতে হয় এই ওপেনারকে। এরপর ক্রিজে এসে রানের খাতা না খুলেই ফিরতে হয় তাওহীদ হৃদয়কে। তখন কিছুটা চাপে পড়লেও শেষপর্যন্ত মিয়াজের ৬৭ এবং মুশফিকের ৩৫ রানে ৭ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা পায় শ্রীলঙ্কা। রিটাইয়ার্ড হার্ট হয়ে কুশল পেরেরা মাঠ ছাড়ার আগে ৯.১ বলে ৬৪ রান পায় লঙ্কানরা। আর প্রথম উইকেট হারায় ১০৪ রানে। ২২ রানে থামেন কুশল মেন্ডিস। পরের উইকেটে নেমে ২ রান করেন সাদেরা সামারাবিক্রমা।

এদিকে ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৬৪ বলে ৬৮ রানে থামেন পাথুম নিশাঙ্কা। আসা-যাওয়ার মিছিলে আসালাঙ্কা ১৮, শানাকা ৩ ও করুনারত্নে ১৮ রান করেন।

এদিকে ফিফটির দেখা পেয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। আউট হওয়ার আগে করেন ৭৯ বলে ৫৫ রান। এছাড়া দুনিথ ওয়েল্লাগে ১০ ও দুসান হেমন্ত ১১ রান করেন। আর ১৩ রানে অপরাজিত থাকেন লাহিরু কুমারা।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন ডানহাতি স্পিনার শেখ মাহেদি হাসান। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর-

শ্রীলঙ্কা- ২৬৩/১০ (৫০ ওভার) (নিশাঙ্কা ৬৮, পেরেরা ৩৪, মেন্ডিস ২২, ধনঞ্জয়া ৫৫; মেহেদী ৩/৩৫, মিরাজ ১/৩২)

বাংলাদেশ- ২৬৪/৩ (৪২ ওভার) (তানজিদ ৮৪, লিটন ৬১, মিরাজ ৬৭*, মুশফিক ৩৫*)

বাংলাদেশ সময়: ২৩:০৫:০৩   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ