‘নির্বাচনে অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘নির্বাচনে অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ’
সোমবার, ২ অক্টোবর ২০২৩



‘নির্বাচনে অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ’

নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (২ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা খুব গুরুত্বপূর্ণ। এ ছাড়া যেসব অপরাধী জেল থেকে ছাড়া পাচ্ছে, তাদের কঠোর মনিটরিংয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী ছোট হোক বা বড়, কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, থানায় এসে কেউ যেন তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে না যান সেজন্য সব পুলিশ সদস্যদের ট্রেনিং দেওয়া হবে। এ ছাড়া ডিএমপির আওতাধীন থানাগুলোতে সেবার মান বাড়ানোর জন্য ‘মেসেজ টু কমিশনার’ চালু করা হবে। ভুক্তভোগীরা থানায় গিয়ে সেবা না পেলে কমিশনার বরাবর মেসেজ দিতে পারবেন। পাশাপাশি ডিবিতে গিয়েও সেবা না পেলে সরাসরি জানাতে পারবেন।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানসহ আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ভোটগ্রহণ হবে জানুয়ারির শুরুতে। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন এই নির্বাচন কমিশন বরাবরই বলে আসছে, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে তারা বদ্ধপরিকর।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:১২   ৩৫৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ