বিদেশে পাঠিয়ে খালেদার চিকিৎসার ব্যাপারে কোনো করণীয় নেই

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদেশে পাঠিয়ে খালেদার চিকিৎসার ব্যাপারে কোনো করণীয় নেই
সোমবার, ২ অক্টোবর ২০২৩



বিদেশে পাঠিয়ে খালেদার চিকিৎসার ব্যাপারে কোনো করণীয় নেই

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানো সম্ভব নয় বলে আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে। কাজেই সেখানে আমাদের আর কিছু করণীয় নেই।

সোমবার (২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেগম জিয়ার ছোট ভাই যে আবেদন করেছিলেন সেখা বলা হয়েছে, তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন। আমরা সে আবেদন পাওয়ার পরপরই আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি তাদের মতামতের জন্য। কারণ এ বিষয়ে কিছু আইনি জটিলতা রয়েছে।

তিনি বলেন, গতকাল (রোববার) আইন মন্ত্রণালয় থেকে মতামত দিয়ে আবেদনটি আবার আমাদের কাছে পাঠিয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত খালেদা জিয়ার পক্ষে আসেনি। তাকে বিদেশে পাঠানোর অনুমতি দেওয়া সম্ভব নয় বলে আইন মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে। কাজেই এখন আমাদের আর কিছু করণীয় নেই বলে আমি মনে করছি।

বিস্তারিত আসছে…

বাংলাদেশ সময়: ১৬:৩২:৫৮   ৪৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু
কালকিনিতে প্রতিষ্ঠা বার্ষিকী উপল‌ক্ষে নৌকা বাইচ,আকর্ষণ ‘বস্তাল এক্সপ্রেস’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ