রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় রাশিয়ান জাহাজ

প্রথম পাতা » খুলনা » রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় রাশিয়ান জাহাজ
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩



রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় রাশিয়ান জাহাজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছে রাশিয়ান জাহাজ ‘এমভি ইয়ামাল অরলান’। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাণিজ্যিক জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপিং এজেন্সি লিমিটেড খুলনার ম্যানেজার অসিম সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

অসিম সাহা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৬৬৮টি প্যাকেজে ২ হাজার ১২১ দশমিক ৩৭ মেট্রিক টন মালামাল নিয়ে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করেছে বাণিজ্যিক জাহাজটি। এর আগে গত ৩১ আগস্ট রাশিয়ার পিটার্সবার্গ বন্দর থেকে জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে।
আমদানি করা এসব মালামাল বন্দর জেটিতে খালাস করে সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।

এর আগে ১১ জুলাই এমভি মার্গারেট, ২ জুলাই এমভি লিবার্টি হারভেস্ট, ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান সরাসরি রাশিয়া থেকে বিদ্যুৎকেন্দ্রটির মালামাল নিয়ে আসে মোংলা বন্দরে।

বাংলাদেশ সময়: ১৫:৫০:২৬   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
বাগেরহাটে আর্থিক সহায়তা পেলেন ১৩জন অসচ্ছল ব্যক্তি
যশোরে চিকিৎসকের ক্রেডিট কার্ড জালিয়াতি, চক্রের দুই সদস্য আটক
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ডিজিটাল ডিভাইস থেকে বইয়ের পাতায় ফিরতে হবে: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ