ভিসানীতি নিয়ে ভাবছে না র‍্যাব

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভিসানীতি নিয়ে ভাবছে না র‍্যাব
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩



ভিসানীতি নিয়ে ভাবছে না র‍্যাব

ভিসানীতি নিয়ে র‌্যাব ভাবছে না বলে জনিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় কমান্ডার মঈন বলেন, র‌্যাব জঙ্গি ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।

ভিসানীতি নিয়ে র‍্যাবের ভেতরে কোনো অস্বস্তি আছে কি-না? এমন প্রশ্নের উত্তরে কমান্ডার মঈন বলেন, যে ভিসানীতির কথা বলা হচ্ছে সেটি ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাবের ৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যেটা এখনো চলমান রয়েছে। তাই এই বিষয় (ভিসানীতি) নতুন না। আমরা মনে করি র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে সন্ত্রাস জঙ্গিমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। আমরা আগের মতোই কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, ভিসানীতি সুনির্দিষ্ট একটি দেশের। তারা তাদের বিবেচনায় কাজ করছে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি।

তিনি বলেন, ভিসানীতি সুনির্দিষ্ট একটি দেশের। তারা তাদের বিবেচনায় কাজ করছে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এখনো চাঞ্চল্যকর কোনো ঘটনা ঘটলে কাজ করছি। এমন কি জামাতুল আনসার আল হিন্দাল শারকিয়ার মতো একটি জঙ্গি সংগঠনের মূল থেকে ওপরে ফেলার কাজ র‍্যাব করেছে। এটা নিয়ে আমাদের তেমন চিন্তা নেই। আমরা আমাদের কাজ করছি।

বাংলাদেশ সময়: ১৬:০৬:০১   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি
লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় সংঘর্ষ, আহত ১০
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিয়ের প্রলোভনে প্রবাস ফেরত যুবকের ধর্ষণ, অতঃপর গ্রেফতার
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
ময়লা-আবর্জনা অপসারণে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
পিতা-মাতার পথ অনুসরণ করে মানুষের জন্য কাজ করছেন তারেক রহমান : এ্যানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ