সোনারগাঁয়ে জাতীয় পার্টি সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠন: এমপি খোকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে জাতীয় পার্টি সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠন: এমপি খোকা
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩



সোনারগাঁয়ে জাতীয় পার্টি সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠন: এমপি খোকা

জাতীয় পার্টি অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, সোনারগাঁ উপজেলা ও পৌরসভায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় যুবসংহতি, জাতীয় মহিলা পার্টি ও জাতীয় ছাত্র সমাজ কে ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা পর্যন্ত সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। এরাই আগামী নির্বাচনে সোনারগাঁওয়ের প্রতিটি ওয়ার্ড ইউনিয়নে গিয়ে মা-বোনদের কাছে গিয়ে আমার ১০ বছরের উন্নয়নের বার্তা পৌঁছে দিবে, সোনারগাঁয়ে জাতীয় পার্টি সহ কোন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমাজের সকল ভালো কাজে মানুষকে সহযোগিতা করবে আজকের এই বর্ধিত সভা প্রমাণ করে জাতীয় পার্টি সহ সকল অঙ্গ সংগঠন অনেক সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠন। এরাই আগামী নির্বাচন আমার ভ্যানগার্ড হয়ে কাজ করবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধায় তার মোগড়াপাড়া চৌরাস্তায় সংসদ সদস্য কার্যালয়ে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সোনারগাঁও পৌরসভার বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।

মো. ওমর ফারুক টিটুর সভাপতিত্বে এবং আবুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, জাতীয় পার্টি সোনারগাঁও পৌরসভার সভাপতি আলহাজ্ব এম এ জামান, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফি, জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সোনারগাঁ উপজেলা আহবায়ক হাজী জাবেদ রায়হান, সদস্য সচিব আলমগীর কবির মেম্বার, জাতীয় যুবসংহতি সোনারগাঁও উপজেলা আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, সাকিব হাসান মেম্বার, রিয়াজ ফকির মেম্বার প্রমুখ

বাংলাদেশ সময়: ২৩:২৯:৪৯   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ