পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এসপির মতবিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এসপির মতবিনিময়
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩



পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এসপির মতবিনিময়

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোস্তফা রাসেল। মঙ্গলবার (৩ অক্টোবর ) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় করেন তিনি।

পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। কোনো অবস্থাতেই গুজব বা উস্কানিতে কান দিবেন না। কোন কিছু ঘটলে তৎক্ষনাৎ আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করুন।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, সাধারণ সম্পাদক রনজিৎ মন্ডলসহ বিভিন্ন পূজা মন্দিরের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৫৫   ৬২৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোপালগঞ্জের মুকসুদপুর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
পাগলা মসজিদে দানের রেকর্ড, একবারে মিলল ১৮ কোটির বেশি টাকা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
শাহজালালে ৬৪৩ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ