বিয়ের পিঁড়িতে বসলেন উরফি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ের পিঁড়িতে বসলেন উরফি
বুধবার, ৪ অক্টোবর ২০২৩



বিয়ের পিঁড়িতে বসলেন উরফি

খোলামেলা পোশাক পরে নানা কাণ্ড ঘটান বলিউড অভিনেত্রী উরফি জাভেদ। কখনও ক্যামেরার সামনে চলে আসেন, কখনো সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করে চর্চায় থাকেন তিনি। তবে এবার উরফি নিজে কিছু করেননি। তবে এবার খবরের হেডলাইনে এসেছেন ভিন্ন কারণে। গুঞ্জন উঠছে বিয়ের পিঁড়িতে বসেছেন উরফি।

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে উরফির দুইটি ছবি ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, একজন পুরুষের হাতে হাত রেখে পূজা করছেন উরফি। তবে কোনো ছবিতেই ওই পুরুষের মুখ দেখা যাচ্ছে না। একটিতে ভালোবাসার ইমোজি দিয়ে ঢাকা তার মুখ। আর অন্যটি ঘোলা করা।

ছবিতে আরও দেখা যায়, উরফি ও তার সঙ্গীর সামনে আগুন জ্বলছে। চারপাশে ছড়ানো ফুল। ছবি থেকে এটি স্পষ্ট, একসঙ্গে কোনো পূজা করছেন তারা। সাধারণত বিয়ের আগে ‘রোকা’ অনুষ্ঠানের ক্ষেত্রে এমন পূজার প্রচলন আছে।

এ সময় উরফি গাঢ় নীল রঙের একটি সালোয়ার কামিজ পরেছিলেন। মাথায় ওড়না। খুব কমই এমন পোশাকে দেখা যায় উরফিকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবি দেখে নেটিজেনদের মনে একই প্রশ্ন- তবে কি জীবনের নতুন অধ্যায় শুরু করছেন উরফি? যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি বিতর্কিত এ অভিনেত্রী।

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি জাভেদ। পরে তিনি ডিভা বিগ বস ওটিটিতে অংশগ্রহণ করে খ্যাতি অর্জন করেছে। উরফি ফ্যাশনেবল এবং সাহসী পোশাকের জন্য বেশ পরিচিত। যদিও এ ধরনের পোশাকের জন্য প্রায়ই ট্রল হন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:২৪   ৩৪২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর
কালকিনিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রসাশনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সদরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদকের পথ পরিহার করে খেলাধুলার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে — আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
৭ নভেম্বরের চেতনা ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ডা. শফিকুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ