টাঙ্গাইলে ৩০ লাখ টাকার ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » টাঙ্গাইলে ৩০ লাখ টাকার ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩



টাঙ্গাইলে ৩০ লাখ টাকার ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকা থেকে ১০ হাজার ২০০টি ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লক্ষ ষাট হাজার টাকা।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ দক্ষিণের অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ছিট মাহমুদপুর গ্রামের শাহ আলম (৩০) ও তার স্ত্রী বাসুরি খাতুন (২৮)।

ওসি হেলাল উদ্দিন জানান, গোপম খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল বুধবার (৪ অক্টোবর) বিকেলে মহাসড়কের গোড়াই এলাকায় অভিযান চালায়। অভিযানে ১০ হাজার ২০০ পিস বিক্রি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিতদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের নামে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চল থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় পর্যায়ে বিক্রি করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ২২:১৩:১৬   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
স্কুলে বসেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান দেখলেন এমপি-প্রশাসক-ডিসি-এসপি
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ পাস, গঠিত হচ্ছে একক বিনিয়োগ সংস্থা
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত
সার্কের মহাসচিব গোলাম সারওয়ারের ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন
সরিষাবাড়ীতে প্রান্তিক ৩০২জন শিশুর মাঝে উপহার সামগ্রী ও গাছের চারা বিতরণ।
মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ