ঢাকায় তুর্কি দূতাবাসে প্রদর্শনী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় তুর্কি দূতাবাসে প্রদর্শনী
শনিবার, ৭ অক্টোবর ২০২৩



ঢাকায় তুর্কি দূতাবাসে প্রদর্শনী

বাংলাদেশের স্বনামধন্য কয়েকজন শিল্পীর শিল্পকর্ম নিয়ে ‘স্মাইলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড: অ্যান আর্টিস্টিক সেলিব্রেশন’-শীর্ষক এক প্রদর্শনীর আয়োজন করেছে যৌথভাবে গ্যালারি কসমস ও ঢাকায় তুর্কি দূতাবাস।

আজ শনিবার রাজধানীর বারিধারা কূটনৈতিক অঞ্চলে তুর্কি দূতাবাসে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

আটজন বাংলাদেশি শিল্পী এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন। শিল্পীরা হলেন- আবদুস শাকুর শাহ, কনক চাঁপা চাকমা, মোহাম্মদ ইকবাল, আনিসুজ্জামান আনিস, অনুকূল মজুমদার, বিশ্বজিৎ গোস্বামী, আজমীর হোসেন ও সৌরভ চৌধুরী।
প্রদর্শনীতে এই শিল্পীদের মোট ২৪টি শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে। দিনব্যাপী এই প্রদর্শনীতে ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ দেশ-বিদেশের শিল্প অনুরাগী ও বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন কসমস ফাউন্ডেশনের পরিচালক দিলশাদ রহমান।

এই উদ্যোগের প্রশংসা করে ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বলেন, ‘গ্যালারি কসমস আয়োজিত ‘স্মাইলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড: অ্যান আর্টিস্টিক সেলিব্রেশন’- শিল্প প্রদর্শনীতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই।
এই প্রদর্শনীর আয়োজন করা আমাদের জন্য আনন্দের। কসমস গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাসুদ খান এবং কসমস ফাউন্ডেশনের ডিরেক্টর মিসেস দিলশাদ রহমানকে ধন্যবাদ জানাতে চাই তাদের সহযোগিতার প্রস্তাবের জন্য।’ প্রদর্শনী থেকে অনুপ্রাণিত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা ভবিষ্যতে বিভিন্ন প্রকল্পে গ্যালারি কসমসকে আমাদের সহযোগিতা অব্যাহত রাখব।’

দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ওপর জোর দিয়ে তুর্কি রাষ্ট্রদূত বলেন, ‘এ বছর ২৯ অক্টোবর আমাদের জাতীয় দিবসে, আমরা তুর্কি প্রজাতন্ত্রের শতবর্ষ উদযাপন করব।
এছাড়া আগামী বছর ফেব্রুয়ারিতে আমরা উদযাপন করব তুর্কি ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। আমি বাংলাদেশে এই গুরুত্বপূর্ণ বার্ষিকী উদযাপনের অপেক্ষায় আছি।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক খুব শক্তিশালী এবং তুর্কি আমাদের দীর্ঘদিনের বন্ধু। আমাদের গ্যালারি কসমস সম্পর্কে বলব, এটি শিল্পের জন্য অন্যান্য গ্যালারির থেকে অনেক আলাদা। আমরা শিল্প সংক্রান্ত আলোচনা, কর্মশালা, শিল্পের উৎপত্তি, শিল্প অনুদান এবং বিভিন্ন বিষয় নিয়ে আয়োজন করি।

অনুষ্ঠানে দিলশাদ রহমান বলেন, ‘আমি আশা করি অদূর ভবিষ্যতে আমরা তুর্কি আর্ট স্কুলগুলোর সঙ্গে একটি বিনিময় (শিল্প) অনুষ্ঠান করব। আমি তার সমর্থনের জন্য এবং প্রদর্শনীতে অংশগ্রহণকারী আমাদের সমস্ত শিল্পীদের পাশাপাশি দর্শকদের ধন্যবাদ জানাই।’

গ্যালারি কসমসের আর্টিস্টিক ডিরেক্টর সৌরভ চৌধুরী এবং শিল্পী-শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ গোস্বামী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের পক্ষে তাদের বক্তব্য তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৪৫   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ