এবার আওয়ামী লীগও বসে থাকবে না : মায়া চৌধুরী

প্রথম পাতা » চট্টগ্রাম » এবার আওয়ামী লীগও বসে থাকবে না : মায়া চৌধুরী
শনিবার, ৭ অক্টোবর ২০২৩



এবার আওয়ামী লীগও বসে থাকবে না : মায়া চৌধুরী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দেশের সব রাজনৈতিক দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আর বিএনপি-জামায়াত সেই নির্বাচন বানচালের অপচেষ্টা করছে। তবে এবার আওয়ামী লীগও বসে থাকবে না। রাজপথেই এই আগুন সন্ত্রাসীদের মোকাবিলা করা হবে।

আজ শনিবার বিকেলে মতলব উত্তরের ছেঙ্গারচর পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শেখ হাসিনার অধীনে এবং নির্বাচন কমিশনের পরিচালনায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনের জন্য এখন আমরা প্রস্তুতি গ্রহণ করছি।

সমাবেশে মায়া চৌধুরী বলেন, সারা দেশের মতো এই মতলবেও ব্যাপক উন্নয়ন হয়েছে।
কিন্তু দেশবিরোধী শত্রুরা সেই উন্নয়ন চোখে দেখে না। কারণ চোরাগলি দিয়ে ক্ষমতা দখলের নেশায় তারা বুদ হয়ে আছে। এসব অপশক্তিকে মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

স্থানীয় আওয়ামী লীগের প্রবীণ নেতা মনির হোসেন বেপারীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাসিরউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন দিপু, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান ঢালী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২৮:৩০   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ