আগামীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে উন্নয়ন সম্ভব নয় : নিক্সন চৌধুরী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে উন্নয়ন সম্ভব নয় : নিক্সন চৌধুরী
শনিবার, ৭ অক্টোবর ২০২৩



আগামীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে উন্নয়ন সম্ভব নয় : নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী নির্বাচিত না হন, তাহলে আমার পক্ষে আর উন্নয়ন করা সম্ভব নয়। তাই আগামীতে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

আজ শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৈলডুবি মাদরাসা ও এতিমখানার লিল্লা বোডিংয়ের ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনাদের জন্য আমার দরজা রাত-দিন ২৪ ঘণ্টা খোলা।
এর আগে কৃষ্ণপুর ইউনিয়ন আমার নির্বাচনী এলাকা ফরিদপুর-৪ এর মধ্যে না থাকায় আপনারা অনেক কিছু থেকেই বঞ্চিত হয়েছেন। ছয় মাস আগে কৃষ্ণপুর ইউনিয়ন আমার এলাকার আসার পর আপনারা দেখেছেন আমি কিভাবে উন্নয়ন ও আপনাদের মূল্যায়ন করেছি।

তিনি আরো বলেন, ১০ তারিখ ভাঙ্গায় প্রধানমন্ত্রীর বিশাল সমাবেশ হবে। ভাঙ্গায় আমার নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীকে আমার জনপ্রিয়তা দেখাব। আমি যে মার্কা পাই আপনারা আছেন তো?

মাহফিলে আরো উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর থানার ওসি মামুন আল রশিদ, যুবলীগ নেতা শায়েদীদ গামাল লিপু, সদরপুর উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম বাবুল, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকির, চরভদ্রাসন ইউপি চেয়ারম্যান আজাদ খান, সমাজসেবক আনোয়ার আলী মোল্লাসহ নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৪৫   ৪০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আপনারাই নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন: শ্রমিকদের উদ্দেশে ডিসি
সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের উদ্বোধন
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪
অগ্নিসন্ত্রাসে দায়ী হিসেবে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
নিরীক্ষা আপত্তির অর্থ আদায় ও দায়ীদের শাস্তির তথ্য চায় সংসদীয় কমিটি
চাঁদাবাজি-মাস্তানির বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স : রুহুল কবির রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ