নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

প্রথম পাতা » আড়াইহাজার » নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
রবিবার, ৮ অক্টোবর ২০২৩



নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে দগ্ধ হয়েছে স্বামী–স্ত্রীসহ তাদের শিশু সন্তান। বর্তমানে তারা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৮ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার নাগের চরের একটি ভাড়া বাসায় এই দুর্ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন– অরিজিৎ (৩৫), তার স্ত্রী রিংকু (২৮) এবং তাদের শিশু সন্তান কাব্য (২ বছর ৯ মাস)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

দগ্ধদের স্বজন আরমান আলি জানান, অরিজিৎ ব্যাংকে চাকরি করেন। আজ ভোরের দিকে তার স্ত্রী রিংকু গ্যাসের চুলায় দুধ গরম করতে যান। আগে থেকেই লিকেজ হয়ে রান্নাঘরে গ্যাস জমে থাকায় চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। এতে তারা তিনজন দগ্ধ হন। পরে সংবাদ পেয়ে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসেন।

ডা. তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ হয়ে একই পরিবারের মা, বাবা ও শিশুসহ তিনজন জরুরি বিভাগে আসে। এদেরে মধ্যে অরিজিৎয়ের শরীরের শতকরা ১৪ ভাগ, রিংকুর শতকরা ৮০ ভাগ এবং তাদের শিশু সন্তান কাব্যের শতকরা ২০ ভাগ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা জরুরি বিভাগের অবজারভেশনে রয়েছে। এর মধ্যে শিশুটির মায়ের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৪:৪৯:৫৬   ৪৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে ফতুল্লায় ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালিউল্লাহ গ্রেপ্তার
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ