হামাসের হামলায় ইসরাইলে আটকা অভিনেত্রী নুসরাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » হামাসের হামলায় ইসরাইলে আটকা অভিনেত্রী নুসরাত
রবিবার, ৮ অক্টোবর ২০২৩



হামাসের হামলায় ইসরাইলে আটকা অভিনেত্রী নুসরাত

ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় আটকে পড়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরায়েলে গিয়েছিলেন তিনি। সেখানেই বিপদের মুখে পড়েন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, টিমের সঙ্গে সর্বশেষ যোগাযোগে একটি বেসমেন্ট আশ্রয় নেওয়ার কথা জানিয়েছিলেন নুসরাত ভারুচা।

নুসরাত ভারুচার টিমের একজন জানিয়েছেন, ‘হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সেখানে গিয়েছিলেন। শেষবার যখন যোগাযোগ করা গিয়েছিল তখন তিনি একটি বেসমেন্টে নিরাপদ ছিলেন। নিরাপত্তার জন্য আর বিস্তারিত প্রকাশ করা যাবে না।’

তবে আর একটি ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্যমতে, নুসরাত ভারুচা এখন নিরাপদেই আছেন। জানা গেছে অভিনেত্রী ইসরায়েলের বিমানবন্দরে পৌছেঁছেন। খুব দ্রুত তিনি ভারতের ফ্লাইটে উঠবেন। এও জানা গেছে তিনি সরাসরি ফ্লাইট পান নি। সংযোগকারী ফ্লাইটেই উঠবেন।

উল্লেখ্য, গতকাল সকালে দক্ষিণ ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। প্রথম দফায় ৫ হাজার রকেট ছোড়া হয় বলে দাবি করে হামাস। ইসরায়েলে ঢুকে পড়ে হামাস গোষ্ঠীর বন্দুকধারীরা। হামাসের হাতে সাধারণ ইসরায়েলিরা ‘অপহৃত’ হচ্ছেন বলে জানা গেছে। শুধু ইসরায়েলি নয়, বিদেশিরাও রয়েছে হামাসের নিশানায়।

বাংলাদেশ সময়: ১৪:৪৬:৪৮   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত
জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনামন্ত্রীর নির্দেশ
বাসযোগ্য পৃথিবীর জন্য পরিবেশ রক্ষায় অধিক সংখ্যক বৃক্ষরোপণ অপরিহার্য
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ