স্পীকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ
বুধবার, ১১ অক্টোবর ২০২৩



স্পীকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ

ঢাকা, ১১ অক্টোবর ২০২৩ : ভারতের নয়াদিল্লীতে আগামী ১২-১৪ অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠেয় “নবম G20 পার্লামেন্টারি স্পীকারস সামিট (পি২০)” শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য স্পীকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল মঙ্গলবার দুপুর ১২.০০ ঘটিকায় ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

উক্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো: তারিক মাহমুদ ও উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। স্পীকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে স্পীকারের সফরসঙ্গী হয়েছেন।

উল্লেখ্য, ভারত সফর শেষে স্পীকার ও তাঁর সফরসঙ্গীগণ আগামী ১৬-২০ অক্টোবর ২০২৩ তারিখে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠেয় ” দ্য ২০২৩ ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম”- শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করবেন।
ভ্রমণ শেষে স্পীকার আগামী ২১ অক্টোবর ২০২৩ তারিখে দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১২:৫৯:৩৬   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ