রাজধানীতে আবাসিক হোটেল থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে আবাসিক হোটেল থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩



রাজধানীতে আবাসিক হোটেল থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

রাজধানীর কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে আল মামুন ওরফে আরাফাত (১৮) নামে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল থানা পুলিশ কমলাপুরের জসিম উদ্দিন রোডের মাথায় সালিমার নামে আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করে। হোটেলটির ষষ্ঠ তলার ছাদে কর্মচারীদের ব্যবহৃত বাথরুমে ঝুলছিল মামুনের মরদেহ।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, গত ৭-৮ দিন পূর্বে আল মামুন ওই হোটেলে কাজে যোগ দেয়। হোটেলটির ষষ্ঠ তলার ছাদে একটি রুমে তারা কর্মচারীরা থাকতো। বুধবার রাতে ছাদে বাথরুমের ভেতর কাঠের আড়ার সাথে গামছা পেচিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান তার সহকর্মীরা। পরে থানায় খবর দিলে তার ঝুলন্ত অবস্থা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে বিস্তারিত কারণ জানার জন্য তদন্ত চলছে।

এদিকে মৃত আল মামুনের চাচা ইয়াসিন জানান, তাদের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানী থানার প্রত্যাশী গ্রামে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল বড়। মামুনের বাবার নাম আল আমিন হাওলাদার। বুধবার রাতে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমেই তিনি খবর পান, তার ভাতিজা আল মামুন হোটেলে গলায় ফাঁস দিয়েছে। তবে এর বেশি তিনি আর কিছুই জানেন না।

বাংলাদেশ সময়: ১০:৫৯:৩০   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
নন্দীপাড়ায় জিরানী খাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক
নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫
পিবিআইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণ শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল
সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে : জ্বালানি মন্ত্রী
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, দল-মত নির্বিশেষে পদক্ষেপ নেওয়া হচ্ছে
কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা
২০ লাখ টাকা আত্মসাৎ, নারী গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ