‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩



‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠানে যোগ দিয়ে উদ্বোধন ঘোষণা করেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি আগামীকাল শুক্রবার দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।

উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারিতে ভারতে শুরু হয় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার দৃশ্যধারণের কাজ। শেষ হয় ওই বছরের ডিসেম্বরে। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার ও ১৯ মে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।

বাংলাদেশ সময়: ১০:৫৬:১৫   ২৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সরিষাবাড়ীতে ঘরের চালে ইট নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮
বিদেশি চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকার আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির
এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান
জুমার দিন দোয়া কবুলের সময়
এবার স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমকে সরিয়ে দিলেন ডনাল্ড ট্রাম্প
হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতান্ত্রিক ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি
সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
জামালপুরে মাদকাসক্ত আইনজীবীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী গ্রেফতার
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ