জামালপুর সীমান্তে ভারতীয় ওষুধ-রুপিসহ আটক ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুর সীমান্তে ভারতীয় ওষুধ-রুপিসহ আটক ২
শনিবার, ৭ মার্চ ২০২৬



জামালপুর সীমান্তে ভারতীয় ওষুধ-রুপিসহ আটক ২

জামালপুরের দেওয়ানগঞ্জে বিজিবি চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় ওষুধ, ২২ হাজার ভারতীয় রুপি উদ্ধার হয়েছে। এসময় দুই জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাথরের চর ১০৭৫ সীমান্ত পিলারের কাছে কুমারের চর এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে পাথরেরচর বিওপির বিজিবির সদস্যরা।

অভিযানে ভারতীয় ২২ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এসময় বিজিবির সদস্যরা রুপির মালিক শিপন মিয়া ও আবদুস ছামাদ নামে দুই ব্যক্তিকে আটক করে। তাদের দুজনের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা গ্রামে। আটককৃতদের কাছ থেকে রুপি ছাড়াও ভারতীয় ১৮ পিস ওষুধ, মোবাইল, পান ও মসলা জব্দ করা হয়েছে। বিজিবি সদস্যেরা আটককৃতদের দেওয়ানগঞ্জ মডেল থানায় সোপর্দ করেছেন।

সীমান্তে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১:৪৮:৩১   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ