ফটো সাংবাদিকদের একটি ছবি একেকটি ইতিহাস : প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফটো সাংবাদিকদের একটি ছবি একেকটি ইতিহাস : প্রবাসী কল্যাণ মন্ত্রী
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩



ফটো সাংবাদিকদের একটি ছবি একেকটি ইতিহাস : প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ফটো সাংবাদিকদের জীবন অনেক কঠিন। তাদের কাজে অনেক ঝুঁকিও রয়েছে। তবে ফটো সাংবাদিকরা তাদের কাজে তৃপ্তি ও আনন্দ পান।

তিনি বলেন, ফটো সাংবাদিকদের একটি ছবি এক হাজার শব্দের প্রকাশ। একেকটি ছবি যেন একেকটি ইতিহাস। ছবি সব ভাষায় কথা বলে। সিলেটের ফটো সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় আমার অংশগ্রহণ থাকবে।

১৩ অক্টোবর শুক্রবার বিকালে সিলেট মহানগরের জল্লারপাড়স্থ একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশেনের (বিপিজেএ) সিলেট বিভাগীয় নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিপিজেএ-এর সদ‍্য সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির ও বর্তমান সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে এবং বর্তমান সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

বাংলাদেশ সময়: ২৩:৪১:১৮   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ