নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৫
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩



নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শারমিন রোলিং মিল নামে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টায় গোদনাইল সৈয়দপাড়া এলাকায় বিস্ফোরণটি ঘটে।

দগ্ধরা হলেন, মো. সাইফুল ইসলাম (৩০), মো. ইকবাল হোসেন (২৫), মোহাম্মদ মোজাম্মেল হক (৩০), মো. জাকারিয়া (২০) ও মো. শরিফুল ইসলাম (৩২)।

তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে মোজাম্মেলের শরীরে ১০০ শতাংশ, সাইফুল ৬০, শরিফুলের ৫৭, জাকারিয়ার ৩৫ ও ইকবালের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, শুক্রবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। আহতরা সবাই শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। রোলিং মিলের গ্যাস মিটার থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৩৩   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে : ডেপুটি স্পীকার
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
শাহরুখ-সালমানকেও চিনতেন না মাধুরীর স্বামী
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী
বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
জর্দান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ