বিএনপিতে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা নেই : শ ম রেজাউল

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপিতে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা নেই : শ ম রেজাউল
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩



বিএনপিতে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা নেই : শ ম রেজাউল

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বিএনপিতে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা নেই, ভাড়াটিয়া নেতা ড. কামাল হোসেনকে এনেছিল তিনিও এখন সরে গেছেন। এখন বিএনপি দিশেহারা অবস্থায়। বিএনপি নির্বাচনে না আসলেও নির্বাচন বসে থাকবে না।

শনিবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ১৯৭০ সালের নির্বাচনে মাওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি নির্বাচনে আসে নাই, তাতে বাংলাদেশের নির্বাচন বন্ধ থাকে নাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছে।

বিএনপি বিজয়ী হতে পারবে না জেনে নির্বাচনে আসবে না। ২০ দলীয় জোটে অনেক দল আছে তাদের নামও জানি না। ১২ দলীয় জোট হয়েছে সেখানে একটি দলেরও রেজিস্ট্রেশন নেই। এ জাতীয় লোকেরা হালুয়া রুটির লোভে এখানে ওখানে যাবে। বিএনপি নির্বাচনে না আসলেও নির্বাচন হবে। অসংখ্য রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করতে অপেক্ষা করছে।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রমুখ।

প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নবনির্মিত ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ।

বাংলাদেশ সময়: ১৫:৫২:১৯   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলেন, তাদের জ্ঞানের অভাব আছে
বিমানবাহিনীর উদ্যোগে জাতীয় নিরাপত্তা ও ভূ-রাজনীতি বিষয়ক সেমিনার
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ
‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’
তিন শিক্ষার্থীকে পেটালেন আম্মারসহ শিবির নেতারা
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেফতার
রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
নাসিকের সীমানা সম্প্রসারণ নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ